জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 মো.ইমরান হোসেন

  গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে 
অনুষ্ঠিত হয়।
  সোমবার  ( ২৬ জানুয়ারি  ) সকালে  কালিয়াকৈর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইন । সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত ডিসেম্বর  -২০২৫ মাসিক অপরাধ বিষয়ক প্রতিবেদন পেশ করা হয়। 

কালিয়াকৈরে  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে  সামনে রেখে আইনশৃঙ্খলার বিষয়টি   সর্বাধিক গুরুত্ব দিয়ে  কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে সাম্প্রতিক সময়ে  মাদক  সেবন ও ক্রয়- বিক্রয়  বৃদ্ধি পাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয় । 

আলোচনা সভায় আইনশৃঙ্খলা বিষয় সহ মাদক,অবৈধ অস্ত্র উদ্ধার, বাল্যবিবাহ ও ইভটিজিং,  ভেজাল খাদ্য, মহাসড়ক  যানজট ও অবৈধ অটো রিক্সা, ভেজাল খাদ্য, অবৈধ ক্লিনিক, কৃষি জমি ও নদীর পাড় মাটিকাটা, বনের জমি রক্ষা সহ এজেন্ডা ভিত্তিক আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের   সিদ্ধান্ত গ্রহণ করা  হয়। গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

আলোচনা সভায়  বক্তব্য রাখেন সেনাবাহিনীর   মেজর  তানজিনা, উপজেলা সহকারী কমিশনার ভূমি   ফাহিম শাহরিয়ার, কালিয়াকৈর  থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার  নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, 
কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান  প্রমুখ । সভায় উপজেলার জনপ্রতিনিধি , সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

1

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

2

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

3

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

4

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

5

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

6

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

7

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

8

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

11

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

12

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

13

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

14

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

15

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

16

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

17

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

18

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

19

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

20