জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হত্যা মামলার তিন আসামি পেলেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির শীর্ষ পদ তৃণমূলে ক্ষোভ

‎রায়হান হোসেন।।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক— তিনজনই হত্যা মামলার আসামি। খোদ দলীয় কর্মী হত্যার অভিযোগে করা দুটি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের শীর্ষ পদে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।


‎গত ২৬ আগস্ট গঠিত এ কমিটিতে সভাপতি করা হয়েছে মো. ফারুক কবিরাজকে, সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী এবং সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির মাতব্বরকে।


‎এ বছরের ৭ এপ্রিল উত্তর চরবংশী এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাইজুদ্দিন দেওয়ান নামে এক কর্মী নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। এ ঘটনায় নিহতদের পরিবার দুটি আলাদা হত্যা মামলা করেন।

‎প্রথম মামলার প্রধান আসামি ফারুক কবিরাজ— যিনি বর্তমানে সভাপতি। আরিফ মাহমুদ কবির মাতব্বরও ওই মামলার ৯ নম্বর আসামি। অন্যদিকে দ্বিতীয় মামলায় ৯ নম্বর আসামি ইমাম হোসেন গাজী, যিনি হয়েছেন সাধারণ সম্পাদক।

‎‎
‎দলীয় সূত্র জানায়, তফসিল অনুযায়ী কমিটি নির্বাচনের কথা থাকলেও ভোট গ্রহণ হয়নি। শেষ মুহূর্তে সমঝোতার মাধ্যমে তিনজনকে ঘোষণা দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ছালেহ আহাম্মদ।

‎তিনি বলেন “ভোটের প্রস্তুতি থাকলেও উপরের নির্দেশে সমঝোতায় যেতে বাধ্য হয়েছি। খুনের মামলার আসামিদের শীর্ষ পদে আনা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।”
‎‎তবে নতুন কমিটির সভাপতি ফারুক কবিরাজ বলেন“আমি খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় আসামি করা হয়েছে।”

‎একই দাবি করেছেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির মাতব্বর। তাদের ভাষ্য “ঘটনার সঙ্গে আমরা জড়িত নই, প্রতিপক্ষ ষড়যন্ত্র করে নাম দিয়েছে।”
‎‎
‎রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন
‎“বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে খুনের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলাগুলো এখনও তদন্তাধীন। তদন্ত শেষ হলে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। খুনের মামলা স্থানীয়ভাবে আপস-মীমাংসার সুযোগ নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

1

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

2

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

3

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

4

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

5

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

6

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

7

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

8

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

9

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

10

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

11

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

12

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

13

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

14

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

15

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

16

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

17

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

18

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

19

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

20