জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
৩১ জুলাই  বৃহস্পতিবার তাড়াশ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক  আমিরুল ইসলাম খান আলীম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ভিপি শামিম, বিশেষ অতিথি ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ এর মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম টুটুল।
প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলীম বলেন, আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ছাড় নাই। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সামনেই নির্বাচন ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূলে ধানের শীষ প্রতীকে বিপিুল ভোটে বিজয়ী করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, যারা এক মিনিটের জন্য আওয়ামীলীগ করেছেন বা  সম্পর্ক  রেখেছে তাদের বিএনপিতে কোন স্থান নেই এবং জামায়াতের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। তারা ৭১ সালে দেশ বিরোধী ছিল বর্তমানেও তারা বিভিন্ন ভাবে অরাজকতা সৃষ্টি করছে।
এ সময়, স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়।
বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

1

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

2

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

3

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

4

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

5

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

6

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

7

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

8

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

9

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

10

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

11

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

12

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

13

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

15

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

16

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

17

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

18

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

19

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

20