জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে মাদক রোধে ইউএনও'র নিকট স্মারকলিপি প্রদান বিএনপি'র

শাখাওয়াত হোসেন মোল্লা।।
মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন, শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা (সাজু) , মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে ইউএনও'র কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটায় যুব সমাজ ধ্বংসের পথে । বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণরা মাদকের শিকার হচ্ছে । উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, মাদকসেবী বৃদ্ধি পাওয়ায়, পারিবারিক অশান্তি, খুন, ডাকাতি,অপরাধ, চুরি, ছিনতাইসহ সমাজবিরোধী নানা অপকর্ম, অপরাধ, কর্মকান্ড,বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আইনের কঠোর প্রয়োগ। এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নাই । বিএনপি'র আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি, প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরী । এছাড়া দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বারকলিপি গ্রহণ শেষে ইউএনও এইচ এ ইবনে সামাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন।  উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে মাদক নির্মূলে  সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে । তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন বদ্ধপরিকর, এবং এর লক্ষ্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে । এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

1

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

2

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

3

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

4

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

5

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

6

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

7

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

8

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

9

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

10

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

11

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

12

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

13

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

14

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

15

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

16

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

17

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

18

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

19

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

20