জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাট-২ আসনে বিএনপি’র কোন্দলে দুর্বলতা, সুযোগ নিচ্ছেন জামায়াতের ফিরোজ হায়দার লাভলু

মোঃ নূর আমিন রহমান।।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনটি বিএনপি’র জন্য একটি সম্ভাবনাময় আসন হিসেবে বিবেচিত হলেও দলীয় কোন্দলের কারণে সেখানে ধ্বস নামতে শুরু করেছে।

জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক জাহাঙ্গীর আলমের দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক বিরোধ এখন বড় আকার ধারণ করেছে। তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন, এই দুই নেতার দ্বন্দ্বের কারণে বিএনপি এখানে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থার সুযোগ কাজে লাগাতে মাঠে সক্রিয় হয়েছেন জামায়াতের প্রার্থী ফিরোজ হায়দার লাভলু। তিনি তৃণমূলে ব্যাপক প্রচারণা চালিয়ে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছেন।

অন্যদিকে বিএনপি থেকে সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলালের নাম আলোচনায় এলেও দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকায় তিনি জনসাধারণের মধ্যে প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হলে লালমনিরহাট-২ আসনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

1

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

2

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

3

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

4

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

5

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

6

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

7

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

8

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

9

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

10

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

13

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

14

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

15

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

16

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

17

বেলকুচি তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নি

18

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

19

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

20