জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচি তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা


সাদ্দাম হোসাইন
 সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনে কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়া যৌথ উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভার আয়োজনের মাধ্যমে তাকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

শুক্রবার সন্ধায় ৭ই নভেম্বর কুঠিপাড়া ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ শেখ মোহাম্মদ আলী।  
নির্বাচনী জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম খাঁন আলিম, তিনি তার বক্তব্যে বলেন আমি কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার ঐক্যবদ্ধ আন্তরিকতায় খুশি হয়েছি, আমার প্রতি যে ভালবাসা আপনারা দেখালেন আমি এর প্রতিদান দিতে পারবো না তবে এই ভালবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য হতে পারি এই গ্রামের সার্বিক উন্নয়ন সহযোগিতায় সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ জাহিদুল হক মুক্তার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাফিজ শেখ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাফেজ মোঃ শাহিন মল্লিক, ছাত্র দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর আহবায়ক মোঃ রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের নেতা মনিরুজ্জামান পলাশ, উপজেলা শ্রমিক দলের সদস্য মোঃ জলিল আকন্দ, ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক খোরশেদ আলম সহ কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার ময়মুরুব্বি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

1

তল্লাশির আগেই পালাল চালক

2

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

3

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

4

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

5

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

6

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

7

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

8

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

9

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

10

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

11

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

12

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

13

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

14

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

15

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

16

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

17

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

18

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

19

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

20