মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় পৌর বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

ভোলা পৌর বিএনপির উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টায় শহরের উকিলপাড়া নাইটকোচ বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মোঃ আবদুর রব আকন এর সভাপতিত্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সোপান, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মনির, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সাজেদা বেগম, সহ- সভাপতি খালেদা খানসহ জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সদস্যসমূহ চলছে , আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ভোলা-১ আসন থেকে গোলাম নবী আলমগীরকে সংসদ সদস্য নির্বাচিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও সুসংগঠিত করে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, আমাদের একটি সদস্য ফরম ২০ টাকা কিন্তু আমরা যাকে তাকে দিতে পারি না। ত্যাগী সৎ লোকদের এই ফরম সংগ্রহ করার জন্য আহ্বান জানাই এই ফরমের সম্মান অমূল্য রতন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

1

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

2

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

3

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

4

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

5

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

6

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

7

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

8

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

9

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

10

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

11

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

12

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

13

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

14

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

15

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

16

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

17

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

18

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

19

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

20