জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

মোঃ মশিউর রহমান

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর ২০২৫ ইং) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু
দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের কুঠিপাড়া (ভবের বাজার), বালুচর, কোমরঢুলা, বেণীর হাট, ক্যানেলের বাজার, সোনাপুকুর (চাকলা বাজার) ও রাবেয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ চলাকালীন নুরুল হুদা বাবু বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, জনগণের অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বিএনপি জনগণের সেই অধিকার ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি এলাকাবাসীকে আহ্বান জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালান।
পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় জনগণও আগ্রহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং দলের ঘোষিত ৩১ দফা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
বক্তারা বলেন, বিএনপি’র এই ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়—এটি একটি রূপকল্প, যেখানে ন্যায্যতা, জবাবদিহিতা, মানবাধিকার ও সুশাসনের প্রতিশ্রুতি নিহিত আছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা পুনরুদ্ধারে এ কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে নুরুল হুদা বাবু স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “এ লড়াই ক্ষমতার নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বেলাইচন্ডি ইউনিয়ন , যুবদল নেতা রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হাসান, ছাত্রদল নেতা মাহবুব আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও তাদের মতামত জানার মাধ্যমে বিএনপি আগামী দিনে তৃণমূলভিত্তিক আন্দোলন আরও জোরদার করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

1

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

2

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

3

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

4

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

5

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

6

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

7

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

8

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

9

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

10

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

11

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

12

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

13

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

14

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

15

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

16

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

17

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

18

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

19

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

20