জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি

সুমন আহমদ খান 

সিলেট নগরে মুদি দোকান, কাঁচাবাজার ও দরগাহ বাজার এলাকার দোকানপাট রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সব দোকান রাত সাড়ে ৯টার পর বন্ধ থাকায় পর্যটক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। কর্মজীবী মানুষ কাজ শেষে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে পারছেন না এবং জরুরি শিশুপণ্য কেনাও কঠিন হয়ে পড়েছে।
ব্যবসায়ী নেতারা জানান, পর্যটন নগরী সিলেটে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক আসেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন দরগাহ বাজার এলাকায় রাতে কেনাকাটার সুযোগ না থাকায় পর্যটকরা বঞ্চিত হচ্ছেন, যা ব্যবসায়িক ক্ষতির কারণ হচ্ছে।
তারা মানবিক ও ব্যবসায়িক দিক বিবেচনায় মুদি দোকান, কাঁচাবাজার ও দরগাহ বাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি এবং রাতের নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।



 

 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

1

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

2

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

3

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

4

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

5

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

6

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

7

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

8

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

9

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

10

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

11

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

12

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

13

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

14

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

15

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

16

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

17

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

18

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

19

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

20