জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিষ্ট শাসনামলে ধ্বংস প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে কাজ করবে বিএনপি: মির্জা ফখরুল

সোহরাওয়ার্দী খোকন ।।

ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করবে বিএনপি। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় সম্মেলন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সম্মেলন। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। 

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। সাতবছর আটমাস পর দলীয় সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীরা। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার আট'শ আটজন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

1

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

2

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

3

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

4

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

6

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

7

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

8

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

9

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

10

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

11

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

12

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

13

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

14

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

15

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

16

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

17

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

18

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

19

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

20