জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে এনসিপি'র কমিটিতে আওয়ামী কর্মীদের পুনর্বাসনের অভিযোগ

ঝালকাঠিতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নবঘোষিত জেলা ও উপজেলা কমিটিতে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না, এখন তারাই এনসিপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন। অথচ আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত জুলাই আন্দোলনে ঝালকাঠি জেলার নিহতদের পরিবারের সাথেও দেখা করতে যায়নি। এমনকি আজ ঝালকাঠিতে পদযাত্রা শেষে এনসিপির আহ্বায়কের সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা বলার সুযোগ চেয়েও তা পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বরং, এ সময় জেলা কমিটির আহ্বায়ক কর্তৃক আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই আন্দোলনের মূল দাবি-দাওয়া আজও উপেক্ষিত। দাবি বাস্তবায়নের আগেই যেভাবে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে বসানো হচ্ছে, তাতে এনসিপির প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এনসিপির বিতর্কিত কমিটি বাতিল ও আন্দোলনের প্রকৃত নেতাকর্মীদের আলোচনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মাইশা মেহজাবীন ও সহ মুখপাত্র অনামিকা দত্ত বৃষ্টি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

1

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

2

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

3

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

4

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

5

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

6

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

7

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

8

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

9

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

10

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

11

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

12

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

13

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

14

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

15

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

16

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

17

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

18

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

19

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

20