জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় গেলে অর্থের অভাবে কারও লেখা পড়া বন্ধ হবে না

সুমন আহমদ।।
সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে দলদলি চা বাগানের ১১ জন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে বলা হয়, অর্থের কারণে যাতে কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়, সে লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার পর দলদলি চা বাগান সংলগ্ন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি ফি, নতুন পোশাক ও ব্যাগের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়। পাশাপাশি দলদলি চা বাগান দুর্গা মন্দির স্কুলের জন্য জামায়াতের পক্ষ থেকে একটি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মফিক, সেক্রেটারী ফরিদ আহমদ, সমাজসেবী ফয়জুল হক, ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুস সালাম, শাহী ঈদগাহ ইউনিট সভাপতি গোলাম মওলা, পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টেন দাস, পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন কুর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দলদলি চা বাগানের ১১ জন শিক্ষার্থী—সুস্মিতা দাস, সীমানা নায়েক, শ্রাবন্তী দাস, ঝর্ণা নায়েক, শ্রীমা মুন্ডা, অন্তরা দাস, অজিত রাম গঞ্জু, শিল্পীমনি গঞ্জু, শাওন কুর্মী, মনে তুলি দাস ও রিপন দাস এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট সরকারি মহিলা কলেজ, মদনমোহন কলেজ ও সৈয়দ হাতিম আলী কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি হতে পারছিলেন না।

ভর্তি সহায়তার টাকা হাতে পেয়ে জিপিএ-৫ প্রাপ্ত সুস্মিতা দাসসহ অনেকে আনন্দে কেঁদে ফেলেন। তারা জানান, সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে বলেই তারা আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন। তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য কাজ করতে চান এবং লেখাপড়ায় আরও মনোযোগী হতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

1

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

2

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

3

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

4

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

5

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

6

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

7

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

8

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

9

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

10

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

11

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

12

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

14

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

15

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

16

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

17

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

18

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

19

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

20