জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী অধ্যক্ষ হেলালীর সাথে নগর শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের মানুষ বিগত ৪ টি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন নিবার্চন অবাধ ও সুষ্ঠু হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ফলে মানুষের মধ্যে ভোটাধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস পাওয়া যাচ্ছে। এবং তারা সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য উদগ্রীব।

তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম ১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাবেক চসিক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, অর্থ সম্পাদক মোঃ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, আইন সম্পাদক সাব্বির আহমেদ ওসমানি,ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ, পাঁচলাইশ থানা সভাপতি মোহাম্মদ আমির হোসেন, সিএনজি অটোরিক্সা সেক্টর সভাপতি বশির আহমদ, হালকা মোটরযানের সভাপতি কামাল উদ্দিন, বিদ্যুৎ সেক্টরের সভাপতি মাহবুবুর রহমানসহ সংসদীয় এলাকার নেতৃবৃন্দ।

পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামীর নির্বাচনে সৎ, দক্ষ প্রার্থীর পক্ষে তুমুল আগ্রহ, উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে দেশে একটি শ্রমিকবান্ধব সরকার গঠন করতে হবে। 

তিনি বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থী ও শ্রমিক জনতা বুকের তাজা রক্ত ও জীবন দিয়ে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তরুণ ভোটাররা দেশের রাজনীতির গুণগত সংস্কার চায়। আমরা তাদের সাথে ঐক্যমত পোষণ করছি। দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সংস্কার কে অগ্রাধিকার দিতে হবে। একই সাথে জুলাই হত্যাকান্ডের বিচার  সম্পন্ন করতে হবে। শহিদ পরিবার ও আহতদের পুর্নবাসন করতে হবে। তাদের ত্যাগকে মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। মানুষ হানাহানির নির্বাচন ও রাজনীতি দেখতে চায় না। তারা সুস্থধারার রাজনীতি চায়‌।  সন্ত্রাস ও অপরাজনীতি ঘৃণা করে। আর সেই নির্বাচনে যারা যোগ্য, দক্ষ ও সৎ প্রার্থী তাদেরকেই ভোটাররা নির্বাচিত করবেন। আমরা  এই আসনের ভোটারদের কাছে এমন একজন জনদরদি সমাজসেবককে উপহার দিয়েছি। আশাকরছি, জনগণ তাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

 অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চসিক কাউন্সিলর হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি চেষ্টা করেছিলাম, আপনাদের আস্থার প্রতিদান ফিরিয়ে দিতে। ইনশাআল্লাহ, আগামী দিনেও মানুষের নাগরিক ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। 

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন,  রাষ্ট্র পরিচালনার জন্য একদল দক্ষ ও সৎ মানুষ চাই। সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। আবার দক্ষতা ছাড়া সততা কোনো কাজে আসে না। শামসুজ্জামান‌ হেলালী দক্ষতা ও সততার অপূর্ব সমন্বয়। আমাদের আপ্রাণ চেষ্টা ও শ্রমিক জনতার চাওয়া অনুযায়ী ইনশাআল্লাহ হেলালী ভাই  আসন্ন বিজয়ী হবেন ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

1

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

2

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

3

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

4

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

5

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

6

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

7

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

8

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

9

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

10

অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের জে

11

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

12

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

13

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

14

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

15

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

16

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

17

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

18

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

19

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

20