আহমদ সাঈদ
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম নগরীর বীর্জা খাল পরিষ্কারে জামায়াতের কোটি টাকার দাবি নিয়ে ক্ষোভ মেয়রের

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ বির্জা খাল পরিষ্কারে জামায়াতে ইসলামীর দাবি করা এক কোটি টাকার ব্যয় এবং খালের অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২ জুন) খালটি পরিদর্শনে গিয়ে মেয়র দেখেন, এখনও অনেক অংশে ময়লা-আবর্জনা রয়ে গেছে। তিনি বলেন, “জামায়াত জানিয়েছে খাল পুরোপুরি পরিষ্কার করা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এখন আমাদের বিশেষ টিম আবার পরিষ্কার করবে।”
গত ১৯ এপ্রিল জামায়াতে ইসলামী দলীয় বায়তুল মাল তহবিল থেকে এক কোটি টাকা ব্যয়ে খালটি পরিষ্কারের কাজ শুরু করে, যার উদ্বোধনে উপস্থিত ছিলেন মেয়র নিজেই।
তবে মেয়রের দাবি, “সিটি কর্পোরেশনের বাজেট অনুযায়ী খাল পরিষ্কারে ৫০ লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। জামায়াতের দাবি করা এক কোটি টাকার হিসাব সন্দেহজনক।”
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, খাল খনন ও পরিস্কারে দুই শতাধিক কর্মী ও এস্কভেটর ব্যবহৃত হয়েছে।
সিটি কর্পোরেশন মঙ্গলবার (৩ জুন) থেকে পুনরায় খাল পরিষ্কারের কাজ শুরু করবে বলে মেয়র জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

1

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

2

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

3

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

4

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

5

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

6

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

7

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

8

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

9

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

10

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

11

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

12

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

13

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

14

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

15

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

16

শিবচরে ৬ বছরের শিশু মাদ্রাসারছাত্রীকে ধর্ষন

17

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

18

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

19

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

20