জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

শাখাওয়াত হোসেন মোল্লা 
 
ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের সেতুর উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও পরে হাসপাতালে আরও দু,জন সহ তিন জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল দশটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গা গামী লেনে একটি ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছনথেকে এসে থাক্কা মারে।
এ সময় ঘটনাস্থলে একজন সহ মোট তিনজন নিহত হন। এবং কমপক্ষে ১৫ জন আহত হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, আমি একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, একটি বিকট শব্দ করে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল।
দূর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার সম্ভাবনা বেশি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দূর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে আরও দুই জন মারা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

1

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

2

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

3

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

4

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

5

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

6

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

7

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

8

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

9

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

10

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

11

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

12

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

13

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

14

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

15

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

16

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

17

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

18

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

19

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

20