জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপি’র পথযাত্রায় হামলা: নিরপরাধ মানুষ হয়রানির শিকার, সত্য উদঘাটনের দাবি

মোঃ শাহ আলম।।

গোপালগঞ্জে এনসিপি’র পথযাত্রা চলাকালে আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হামলার কারণে অসংখ্য নিরীহ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন, আবার অনেক কর্মী অন্যায়ভাবে জেল-হাজতের মুখোমুখি হচ্ছেন। সত্য উদঘাটন হোক, নিরপরাধ মানুষ হয়রানি থেকে মুক্ত হোক।
গোপালগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ সাহেবের কাছে সাধারণ মানুষ এ অভিযোগ জানিয়েছেন। তারা বলেন, হামলার কারণে স্বাভাবিকভাবে নিজ নিজ ঘরে থাকা সম্ভব হচ্ছে না।
এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা বলেন,
“আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আমাদের কোনো কর্মী যদি অন্যায় করে, তবে তাকে ছাড় দেওয়া হবে না। কিন্তু নির্দোষ মানুষকে হয়রানি করাও অনুচিত।”
তিনি জানান, এ ঘটনার বিষয়ে জেলা প্রশাসককে (ডিসি) জানানো হয়েছে। ডিসি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।
অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা আরও বলেন,
“আমাদের কর্মীরা যদি অন্যায় করে থাকে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়—এটাই আমাদের প্রত্যাশা।” 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

1

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

2

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

3

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

4

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

5

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

6

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

7

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

8

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

9

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

10

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

11

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

12

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

13

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

14

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

15

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

16

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

17

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

18

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

19

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

20