জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ

নাজমুল হোসেন লাবলু 

মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারী সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসুচি পালন করা হয়।

এসময় বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরন ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: সরোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এইচ,এম,ইবনে মিজান। 

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদল এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
মোঃ বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, এ,বি,এম, সৌরভ রেজা শিহাব।

এসময় বাঁশকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা,বিভিন্ন ওয়ার্ডের সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আজ আমি এখানে আসার পর থেকে জিগ্যেস করছি, যে এই গাড়ীগুলো কিভাবে দেওয়া হবে? যারা পাবে তাদের কী মাসিক কিস্তি দিতে হবে কিনা?তখন জানলাম পুরোটাই স্বেচ্ছাসেবী। আপনারা যারা এই  গাভীগুলো পাচ্ছেন, আপনারা এটাকে নিয় ভাগ্যে উন্নয়নে কাজ করবেন।কেউ বিক্রি করবেন না।এটা আপনারা যারা আছেন দায়িত্বে তারা তদারকি করবেন।গাভীটি আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে।আর গাভীটির শারিরীক কোন সমস্যা হলে আমাদের এখানে প্রানীসম্পদ অফিসার আছেন তিনি আপনাদের যেকোন প্রয়োজনে সহযোগিতা করবেন।

উল্লেখ,ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী (NGO) সংগঠন। বিগত ১৯৮৫ সন থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

1

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

2

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

3

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

4

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

7

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

8

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

9

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

10

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

11

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

12

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

13

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

14

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

15

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

16

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

17

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

18

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

19

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

20