এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 28-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে বিএপির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম

আশাশুনিতে বিএনপির কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ শহিদুল আলম সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। শুক্রবার বেলা ১১.৩০ টায় গুনাকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সাদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আছিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শামীম রেজা, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, এড গোলাম গনি দুদু, খায়রুল আহসান, এজাজ আহমেদ জজ, এড. এবিএম সেলিম, শাহরিয়ার জামান, মিজানুর রহমান, জুলফিকর আলী জুলি, খালিদুজ্জামান টিপু, হাবিবুল্লাহ হাবিল, আশিকুজ্জামান আশিক, জাহিদুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল, আব্দুল্লাহ আল মামুন, জি এম ইসলাম উদ্দীন, জুলফিকরুজ্জামান, আক্তার হোসেন, মুকুল, কবির আহমেদ ঢালী, আঃ করিম ঢালী, আলহাজ্ব আঃ হান্নান, সাবেক মেম্বার ইব্রাহিম গাজী প্রমুখ। 
প্রধান অতিথি গরীবের ডাক্তার খ্যাত শহিদুল আলম জুলাই আগস্ট বিপ্লবে সংগ্রামী শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা করে তার বক্তব্যে বলেন, আমরা ১৭ বছর 'কথা বলতে পারিনি। আজকে সবার মধ্যে মনের কথা প্রকাশের আগ্রহ দেখলাম। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। আজকে যারা স্থানীয় নির্বাচনের দাবী জানাচ্ছে তারা জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। আমাদেরকে ৩১ দফা বাস্তবায়নে জনগনের কাছে পৌছতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে। এজন্য চাই ঐক্যবদ্ধ কার্যক্রম। সামনে যে সুদিন দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ ভাবে তা বাস্তবায়ন করতে হবে।
সমাবেশ শেষে তিনি গুনাকরকাটি খানকায়ে আজিজীয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে আলোচনা করেন। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৎকালীন সময়ের বলিষ্ট নেতা, বিএনপির দুর্দিনের সাথী মরহুম এস এম রফিকুল ইসলামের কবর যিয়ারত করতে তিনি মরহুমের গ্রামের বাড়িতে গমন করেন। এর আগে তিনি সমাবেশে আসার পথে ঐতিহ্যবাহী বুধহাটা বাজারে করিম সুপার মার্কেটের সামনে সমবেত নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সেখানে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপ

1

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

2

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

3

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

4

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

5

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

6

সুন্দরবন থেকে আট জেলে আটক

7

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

8

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

9

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

10

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

11

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

12

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

13

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক ড. সাইদুর

14

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

15

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

16

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

17

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

18

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

19

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

20