বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহার পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সান্তাহার পৌর শহরে জনগণের হাতে লিফলেট পৌঁছে দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আদমদিঘী দুপচাঁচিয়া ( বগুড়া-৩ ) মাটি ও মানুষের নেতা আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার
জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আদমদীঘী উপজেলা সান্তাহার পৌর শহরে এই কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য করুন