রবিউল বাপ্পী
প্রকাশঃ 20-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

দেশের বাজারে ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘সি৭৫এক্স’ মডেলের স্মার্টফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি থাকায় মাত্র ৫ মিনিট চার্জ করে ৩ ঘণ্টা পর্যন্ত কথা বলা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে বা পানিতে পড়ে গেলে নষ্ট হয় না স্মার্টফোনটি। এমনকি ধুলাও জমে না। এ ছাড়া মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সুবিধা থাকায় হাত থেকে পড়ে গেলেও ভাঙে না ফোনটি। ফলে স্বচ্ছন্দে দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব।

ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ‘অপ্টিমাইজড অ্যালগরিদম’ প্রযুক্তির ক্যামেরাগুলোয় ‘নাইট ফটোগ্রাফি’মোড থাকায় রাতেও ভালো মানের ছবি তোলা যায়।

এআই প্রযুক্তি সমর্থন করায় ফোনটিতে গুগল জেমিনি এআই চ্যাটবট ব্যবহারের পাশাপাশি দ্রুত ছবি সম্পাদনা করা যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

1

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

2

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

3

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

4

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

5

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

6

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এইচ এম ই

7

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

8

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

9

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

10

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

11

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

12

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

13

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

14

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

15

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

16

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

17

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

18

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

19

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

20