জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভক্ত বললেন—‘আপনাকে খেলতেই হবে’, ধোনির প্রশ্ন—‘হাঁটুর যত্ন কে নেবে’

এম জিশান পারভেজ।।

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কয়েক বছর ধরেই প্রশ্নটি উঠছে—অবসর নেবেন কবে? ধোনি প্রতিবারই এই প্রশ্নের উত্তর এমনভাবে দেন যে বোঝার উপায় থাকে না, তিনি কবে অবসর নেবেন। একটা রহস্য তিনি রেখেই দেন সব সময়।
কিছুদিন আগে যেমন চেন্নাইয়ে ব্যক্তিগত এক অনুষ্ঠানে গিয়েও ধোনিকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ভারত জাতীয় দল ও চেন্নাই সুপার কিংস কিংবদন্তি বরাবরের মতোই কথার ‘ড্রিবলিং’য়ে পার পেয়ে গেছেন, ‘আগেও বলেছি, (অবসরের) সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো অনেক সময় আছে। আমি কোনো তাড়া দেখছি না।’
ধোনি এই কথা বলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠত, তাহলে আইপিএলের আগামী মৌসুমে খেলবেন কি না? সেটা জানা ছিল বলেই ভারতের এই সাবেক অধিনায়ক আগেভাগেই উত্তর দিয়ে দেন। আর সেই উত্তর যেন হলিউড পরিচালক ডেভিড ফিঞ্চারের মনস্তাত্ত্বিক থ্রিলার,‘যদি প্রশ্ন করেন, আমি আবার হলুদ জার্সিতে ফিরব কি না—আমি বলব, আমি সব সময়ই হলুদ জার্সির অংশ হয়ে থাকব। খেলছি কি না, সেটা বড় কথা নয়।’
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি আরেকটি অনুষ্ঠানে গিয়ে ধোনিকে সঞ্চালকের কাছে শুনতে হয়েছে, ২০২৬ আইপিএলে তিনি খেলবেন কি না? ৪৪ বছর বয়সী ভারতীয় কিংবদন্তি উত্তরে বলেন, ‘জানি না খেলব কি না। ডিসেম্বর পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। তাই আরও কয়েক মাস সময় নেব এবং তারপর সিদ্ধান্ত নেব।’
এ সময় সামনে উপস্থিত জনতার ভেতর থেকে এক ভক্ত কণ্ঠ আবেগ ঢেলে ধোনিকে বলেন, ‘আপনাকে খেলতেই হবে স্যার।’ ‘ক্যাপ্টেন কুল’ তকমার পাশাপাশি উপস্থিত বুদ্ধি ও মজা করার জন্য ধোনি ভারতীয় ক্রিকেট মহলে কম যান না। মজার সুরেই সেই ভক্তকে ধোনি উত্তর দেন, ‘তাহলে হাঁটুর ব্যথার দেখাশোনা কে করবে?’
ভারতের হয়ে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন ধোনি। চেন্নাই অধিনায়ক হিসেবে একাধিকবার জিতেছেন আইপিএল। তবে বয়সের ভারে ধোনির সেই আগের দিন আর নেই। আইপিএলে গত মৌসুমে ধীরগতির ব্যাটিংয়ে সমালোচিত হন।
অনেকেরই ধারণা, আইপিএলের আগামী মৌসুম শুরুর আগেই ক্রিকেটকে বিদায় বলতে পারেন ধোনি। তবে সেই সিদ্ধান্ত একান্তই তাঁর। যদিও তাঁর হাঁটুর সমস্যাও বেশ পুরোনো। চেন্নাইকে ২০২৩ আইপিএল জেতানোর পর মুম্বাইয়ে হাঁটুতে অস্ত্রোপচার করান ধোনি। ওই মৌসুমে হাঁটুতে অস্বস্তি নিয়েই খেলেছিলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হাঁটুর যত্ন নিতেই আইপিএলে গত দুই মৌসুমে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমেছেন ধোনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

1

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

2

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

3

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

4

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

5

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

6

জমি তুমি কার

7

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

8

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

9

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

10

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

11

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

12

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

13

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

14

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

15

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

16

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

17

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

18

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

19

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

20