জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেমের টানে চীনের নাগরিক দিনাজপুরে

তন্ময় রায়।।
এক বছর আগে ‘হ্যালো ট্যাগ’ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী সুরভী আক্তারের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক ইয়ং সাও সাওয়ের। গুগল ট্রান্সলেটের মাধ্যমে শুরু হয় তাদের কথোপকথন। আস্তে আস্তে সেটি রূপ নেয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার টানে বাংলাদেশের দিনাজপুরে এসেছেন ইয়ং সাও সাও। এবং বাংলাদেশি তরুণী সুরভীকে বিয়ে করে দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলী এলাকায় বসবাসও করছেন। 

সুরভী আক্তার (১৯) ওই এলাকার নুর হোসেন বাবুর বড় মেয়ে। আর ইয়ং সাও চীনের জিয়াংশু সিটির বাসিন্দা মৃত ইয়াং শি এবং মা লিও ট্যাংহু দম্পতির ছেলে। 

গত ৪ আগস্ট ইয়ং সাও বাংলাদেশে আসেন এবং ৯ আগস্ট প্রেমিকাকে বিয়ে করেন বলে জানা গেছে। 

সরেজমিনে সুরভীর বাড়ীতে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশু-বয়স্ক সকলেই এসেছেন ইয়ং সাওকে দেখতে। কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন। এ সময় নতুন জামাই মোবাইল ট্রান্সলেট ব্যবহার করে উত্তর দিচ্ছেন। কেউ কেউ সেলফি ও ভিডিও করছেন। প্রেম ও বিয়ে নিয়ে সুরভী আক্তার বলেন, ‘হ্যালো ট্যাগ নামে একটি অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়। তারপর শুরু হয় কথা, এক সময় শুরু হয় মন দেওয়া-নেওয়া। আমাদের সম্পর্ক এক বছর হলো। পরে সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে জানাই, যদি আমার ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। পরে সে বাংলাদেশে আসে এবং আমাকে বিয়ে করে। আমার পরিবার ও এলাকাবাসী অত্যন্ত খুশি।’ 

সুরভীর ছোট বোন রিয়া আক্তার বলেন, ‘আমি খুব খুশি হয়েছি। আমার দুলাভাই চীনা নাগরিক। এটা আমার কাছে গর্ব করার মত। কারণ আমার বোনের ভালোবাসার টানে বাংলাদেশ এসেছে এবং বিয়ে করেছে। আমি দুলাভাইয়ের সঙ্গে মোবাইলে ট্রান্সলেট ব্যবহার করে কথা বলছি। আমার পরিবারের সবাই খুশি হয়েছি।’ 

সুরভীর বাবা নুর হোসেন বাবু বলেন, ‘আমার দুই মেয়ে। তারা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। আমার বড় মেয়ের সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয় এবং তারা একে অপরকে পছন্দ করে। বাংলাদেশে এসে সে আমার মেয়েকে বিয়ে করেছে। এটা জানার পর ৯ আগস্ট আমি তাদের ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে এসেছি।’ 

স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় বিদেশে জামাই। বিষয়টি অবশ্যই ভালো এবং গর্ব করার মতো। ইতিমধ্যে অনেকে আসছেন, দেখছেন, কথা বলছেন। ভালো লাগছে। আগে তো টিভিতে দেখেছি বিদেশে জামাই, আর এখন আমাদের এলাকায় বিদেশে জামাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

1

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

2

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

3

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

4

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

5

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

6

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

7

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

8

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

9

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

10

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

11

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

12

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

13

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

14

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

15

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

16

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

18

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

19

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

20