জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 রাশিদুল ইসলাম 

কুড়িগ্রামের রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় রাজিবপুর বাজারে স্থানীয় কৃষক ও খুচরা সার বিক্রেতাদের উদ্যোগে এ মানববন্ধনে কয়েকশ কৃষক-শ্রমিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার অনুমোদিত খুচরা সার বিক্রেতারা সুশৃঙ্খলভাবে
 সার সরবরাহ করে আসছেন। এর ফলে কৃষকরা তাদের প্রয়োজনীয় সার সহজে, ন্যায্যমূল্যে এবং
 ভোগান্তি ছাড়াই পেয়ে থাকেন। কিন্তু হঠাৎ করে বেশ কয়েকজন বিক্রেতার লাইসেন্স বাতিলসহ নতুন করে জটিলতা তৈরির চেষ্টা করা হচ্ছে—যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মানববন্ধনে সাধারণ কৃষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন ফরিদ পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা আব্দুস সামাদ, চান মিয়া, শফিকুল ইসলাম, আব্দুর রহমান নিশান, ফরহাদ আলী, দুলাল হোসেন, 
ফারুক মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, কৃষকরা যেন সঠিক সময়ে সঠিক দামে সার পেতে পারেন—এজন্য বর্তমান বিক্রেতাদের বহাল রাখা জরুরি। একই সঙ্গে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স দ্রুত নবায়ন/প্রদানের আবেদন জানান তারা।

মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা ও কৃষকদের একটি প্রতিনিধি দল উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মাধ্যমে তারা নিয়মিত সার সরবরাহ অব্যাহত রাখার স্বার্থে বর্তমান খুচরা বিক্রেতাদের বহাল রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স নবায়নের দাবি তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সার বিতরণ ব্যবস্থা বিঘ্নিত হলে মৌসুমি ফসল উৎপাদন ব্যাহত হবে, এতে কৃষক ও সার ব্যবসায়ীরা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষি খাতকে সুরক্ষা দিতে দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকে ঘিরে রাজিবপুর বাজার এলাকায় সার ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

1

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

2

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

3

অবশেষে জনতার হাতে আটক আলম

4

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

5

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

6

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

7

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

8

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

9

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

10

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

11

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

12

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

13

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

14

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

15

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

16

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

17

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

18

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

19

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

20