জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ আবু সায়েম 
 
নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের কৃষিকাজে সহায়তা ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার (০৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ০৪ নং নিয়ামতপুর সদর ইউনিয়ন ও ০৬ নং পাড়ঐল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সরিষা বীজ, ডিএপি সার ও পটাশ সার। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় নিয়ামতপুরের নিম্নাঞ্চলের বহু কৃষকের জমি তলিয়ে যায়। ফলে তাদের ফসলের মারাত্মক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এই সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এই উদ্যোগে তারা পুনরায় মাঠে চাষাবাদে উৎসাহিত হবেন এবং আগাম মৌসুমে সরিষা আবাদে মনোযোগী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “সরকার কৃষকদের পাশে আছে এবং ধাপে ধাপে অন্যান্য ইউনিয়নেও এই বীজ ও সার বিতরণ করা হবে।”

এই বীজ ও সার বিতরণের মাধ্যমে নিয়ামতপুরের কৃষক সমাজের মধ্যে নতুন করে আশার আলো জেগে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

1

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

2

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

3

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

4

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

5

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

6

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

7

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

8

নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যার করেন তোফাজ্জল হোসাইন মানিক

9

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

10

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

11

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

12

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

13

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

14

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

15

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

16

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

17

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

18

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

19

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

20