জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ


মোঃ আনোয়ারুল ইসলাম 
 

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান নাঈম–এর সাথে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। সম্প্রতি তিনি ঢাকার সূত্রাপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পরদিনই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করায় সাংবাদিকরা এটিকে তার পেশাগত আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
রবিবার সকালে থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজামাল শাওন, সাধারণ সম্পাদক মোঃবদরুজ্জামান বিপ্লবসহ অন্যান্য সদস্যরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ফুলবাড়ী থানার সেবা কার্যক্রম আরও গতিশীল,স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে।
সাক্ষাৎকালে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান নাঈম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ উপস্থাপনের মাধ্যমে তারা সমাজ ও প্রশাসনের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা পেলে ফুলবাড়ীকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা সম্ভব।
তিনি আরও বলেন, মাদকব্যবসা, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং থানায় আগত সকল সাধারণ মানুষ যেন নির্ভয়ে সেবা নিতে পারেন সেটি নিশ্চিত করা হবে।
সাক্ষাতে ফুলবাড়ী থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনায় উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃবদরুজ্জামান বিপ্লব বলেন, প্রশাসন ও গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করলে জনগণ আরও উন্নত সেবা পাবে। ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরাম সর্বদা ইতিবাচক কাজে সহযোগিতার জন্য প্রস্তুত।
সাক্ষাৎ শেষে নবাগত ওসিকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভকামনা জানানো হয় এবং একটি উন্নত, নিরাপদ ও শান্তিপূর্ণ ফুলবাড়ী গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

1

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

2

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

3

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

4

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

5

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

6

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

7

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

8

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

9

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

10

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

11

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

12

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

14

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

15

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

16

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

17

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

18

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

19

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

20