জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সুমন আহমদ খান 

সোমবার সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির একটি বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন সদস্য। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করছেন। এ সময় বাসার ভেতরে নিহত শিক্ষার্থীর বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত অবস্থায় থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, জেরিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

1

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

2

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

3

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

4

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

5

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

6

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

7

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

8

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

9

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

10

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

11

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

12

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

13

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

14

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

15

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

16

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

17

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

18

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

19

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

20