জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ


মোঃনূর আলম 
নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা কার্যালয়ে হস্তান্তর করা হবে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম কারুজ্জামান (পিবিজিএম)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বারমারী বিওপি'র (বর্ডার অবজারভেশন পোষ্ট) সদস্যরা।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ১১৬২ নম্বর হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা এলাকা থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

1

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

2

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

3

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

4

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

5

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

6

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

7

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

8

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

9

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

10

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

11

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

12

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

13

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

14

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

15

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

16

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

17

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

18

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

19

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

20