রবিউল বাপ্পী
প্রকাশঃ 19-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের পাশাপাশি আরেক দিক দিয়ে দেশটির ওপর চড়াও হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনে নির্মাণ করা জাহাজ পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়লে বাড়তি মাশুল আদায়ের পরিকল্পনা করছে তারা। নিজেদের জাহাজনির্মাণ শিল্প আবার চাঙা করার জন্য এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।

এ নিয়ে গত ফেব্রুয়ারিতেই পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, চীনে নির্মিত কোনো পণ্যবাহী জাহাজ প্রতিবার যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়লেই ৩৫ লাখ ডলার করে দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আপত্তির মুখে শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত বাতিল করা হয়।

ইউএসটিআর জানিয়েছে, চীনা জাহাজের ওপর বাড়তি মাশুল আগামী ১৮০ দিনের মধ্যে কার্যকর হবে। এমন জাহাজে আমদানি করা প্রতি টন পণ্যের মাশুল ১৮ ডলার থেকে শুরু হবে। আর প্রতিটি কনটেইনারের জন্য মাশুল ১২০ দিতে হবে ডলার। সে হিসাবে একটি জাহাজে ১৫ হাজার কনটেইনার থাকলে মোট মাশুল দিতে হবে ১৮ লাখ ডলার।

মাশুলের পরিমাণ প্রতি পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হবে। আর চীনা জাহাজের মালিকানা থাকা কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রে নির্মিত জাহাজ কেনে, তাহলে মাশুল কমানো হতে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেন, চীনের আধিপত্য কমাতে, যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলে হুমকি মোকাবিলায় এবং যুক্তরাষ্ট্রে নির্মিত জাহাজের চাহিদাসংক্রান্ত তথ্য পেতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাহাজনির্মাণ শিল্পে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। তবে বর্তমানে বিশ্বে চলাচল করা পণ্যবাহী জাহাজের মাত্র ১ শতাংশ যুক্তরাষ্ট্রে তৈরি। এখন বিশ্বের সবচেয়ে বড় পণ্যবাহী ১০টি জাহাজের বেশির ভাগই চীনে নির্মাণ করা। এ ছাড়া এশিয়ার অন্য দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ারও জাহাজনির্মাণ শিল্পে বড় আধিপত্য রয়েছে।

চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে ৯০ দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের। দেশটির ওপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

1

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

2

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

3

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

4

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

5

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

6

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

7

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

8

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

9

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

10

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

11

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

12

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

13

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

14

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

15

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

16

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

17

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

18

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

19

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

20