জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মিয়া সুলেমান

 
মিয়া সুলেমান
আর্থিক নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে কো-অপারেটিভ প্রেসক্লাবের স্বনির্ভর অর্থব্যবস্থার নতুন উদ্যোগ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্বনির্ভর অর্থব্যবস্থা গড়ে তুলতে নব উদ্যমে কার্যক্রম শুরু করেছে কো-অপারেটিভ প্রেসক্লাব। এরই অংশ হিসেবে ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইয়া হিয়া আরিফ, সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজীব রাজভর (বিপিন)।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, নারী বিষয়ক সম্পাদকসহ মোট ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ৭ সদস্যবিশিষ্ট বিভাগীয় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

কো-অপারেটিভ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মনে করেন, আর্থিক নিরাপত্তা ছাড়া একজন সাংবাদিকের পক্ষে চাপমুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা কঠিন। আর্থিক অনিশ্চয়তা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, সম্মান ও মর্যাদাকে ঝুঁকির মুখে ফেলে। এই বাস্তবতা থেকেই সাংবাদিকদের জন্য একটি টেকসই, স্বচ্ছ ও স্বনির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের ঘোষিত লক্ষ্য ও ভাবনার মধ্যে রয়েছে— আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে সাংবাদিকদের ভয়, চাপ ও প্রলোভনমুক্ত পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা। ‘স্বনির্ভর অর্থব্যবস্থা’কে একটি সম্মিলিত প্রক্রিয়া হিসেবে গড়ে তোলা, যেখানে সাংবাদিকদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় আইন, গণমাধ্যমের দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় থাকবে।

শ্রম আইন অনুযায়ী সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর জন্য ন্যায্য বেতন, ভাতা, পেনশন, বীমা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা। সাংবাদিকদের ওপর হামলা, হুমকি কিংবা হয়রানিমূলক মামলা হলে সংগঠনের পক্ষ থেকে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা। প্রশিক্ষণ, কর্মশালা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মান ও সক্ষমতা বৃদ্ধি করা। নৈতিক সাংবাদিকতার মান বজায় রেখে পেশাটিকে আরও মর্যাদাপূর্ণ ও জনআস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠিত করা।

কো-অপারেটিভ প্রেসক্লাব মনে করে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী, নিরাপদ ও স্বনির্ভর সাংবাদিক সমাজ গড়ে উঠবে, যা গণতন্ত্র, মানবাধিকার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা কমিটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। ৪৭, কাচারি রোড, সদর, ময়মনসিংহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

1

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

2

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

3

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

4

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

5

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

6

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

7

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

8

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

9

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

10

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

11

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

12

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

13

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

14

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

15

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

16

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

17

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

18

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

19

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

20