জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমাবেশ

মোঃ আব্দুল কুদ্দুস
 ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে এসে পথসভায় মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদুর সভাপতিত্বে এবং আউয়াল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ।
সমাবেশে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। তারা বলেন, ‘হাদিকে হত্যা করা হয়েছে, আজ আমাদের মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। আগামী দিনগুলোতেও ষড়যন্ত্রের অংশ হিসেবে আরও হত্যার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতেই পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ শুরু হয়েছে।’ সমাবেশ থেকে স্বেচ্ছাসেবকদল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের পথিক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার জাহিদ সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

1

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

3

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

4

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

5

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

6

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

7

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

8

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

9

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

10

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

11

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

12

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

13

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

14

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

15

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

16

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

17

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

18

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

19

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

20