জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

 মেহেদী হাসান 


উত্তরের জেলা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক দাউদপুর হাট এখন  শীতকালীন সবজিতে সরগরম। প্রতিদিন ভোর থেকে শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা। বিশেষ করে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার  হাটের দিনে প্রচুর মানুষের আনাগোনা ঘটে এবং অনেক  বেচা কেনা হয়।


সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ২ টায় দাউদপুর হাট  ঘুরে দেখা যায়, হাটে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটো, লাউ, বেগুন, মুলাসহ বিভিন্ন সবজিতে সয়লাব পুরো হাট। মানভেদে প্রতি কেজি আলু ৩০-৬০ টাকায়,  প্রতি কেজি  ফুলকপি   ৩০- ৪০ টাকায়,প্রতি কেজি  বাঁধাকপি ২০ টাকায়,  প্রতি কেজি টমেটো ৪০ টাকায়, প্রতি কেজি গাজর
 ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 


সবজিতে ভরপুর থাকলেও ব্যবসায়ীরা বলছেন, প্রতিটি পণ্যের দাম বাজার অনুযায়ী বেশি। তবে কৃষকদের ভাষ্য উল্টো। তারা জানান, চাহিদার তুলনায় তারা কম দাম পাচ্ছেন। এরপরও সবজি বিক্রি করে দাম পেয়ে তারা খুশি।হাটে নতুন আলুর কদর সবচেয়ে বেশি।প্রকারভেদে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে ৮০০-১৫০০  টাকায়।

কৃষকরা বলছেন, এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে। কিন্তু শীতের শুরুতে বৃষ্টির কারণে সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে দামও বেড়ে যায়। তবে গত দু সপ্তাহের ব্যবধানে সবজির দাম অনেক কমে এসেছে।  ডিসেম্বরের মাঝামাঝি  থেকে  আগাম শীতকালীন সবজিতে সয়লাব থাকে। তাই দাম এখন অনেক সহনশীল।

নবাবগঞ্জ  উপজেলার ভাদুরিয়া এলাকার কৃষক মাহবুব আলম বলেন, ❝ পাঁচ  বিঘা জমিতে আলু চাষ করেছিলাম,  কিন্তু আশানুরূপ বাজার মূল্য পাইনি।❞

দাউদপুর ইউনিয়নের 
রঘুনন্দনপুর গ্রামের এক কৃষক বলেন,  ❝ হাটে  সবজির সরবরাহ বেশি ফলে   দামে পোষাচ্ছে না।❞

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান,
❝নবাবগঞ্জের পলি এলাকায় এবার সবজির বাম্পার ফলন হয়ছে এবং কৃষক বাজার দরও ভালো পাচ্ছে।❞

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

1

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

2

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

3

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

4

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

5

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

6

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

7

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

8

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

9

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

10

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

11

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

12

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

13

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

14

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

15

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

16

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

17

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

18

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

19

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

20