সেনা ও র‌্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় ১ জনকে আটক করেছে র‌্যাব -১৩ গাইবান্ধা

‎সেনা ও র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গাইবান্ধায় অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।
‎র‌্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাব নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের প্রতারণামূলক অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনা ও র‌্যাব পরিচয়ে প্রতারণার একটি ঘটনায় অভিযান চালানো হয়।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি আল আমিন (২৭) নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বর্তমানে গাইবান্ধা র‌্যাব ক্যাম্পে কর্মরত বলে পরিচয় দেয়। সে ভিকটিম নন্দলালের সিএনজিতে যাতায়াতের সময় পরিচিত হয় এবং বিশ্বাস অর্জন করে বেদখল হওয়া জমি উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়। পরে গাইবান্ধা বাসস্ট্যান্ডে ডেকে এনে জমি উদ্ধারের কথা বলে ভিকটিমের কাছ থেকে ১৪ হাজার টাকা গ্রহণ করে।
‎কাজ না হওয়ায় ভিকটিম পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলে প্রতারকের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভিকটিম গাইবান্ধা র‌্যাব ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন, আল আমিন নামে কোনো র‌্যাব সদস্য সেখানে কর্মরত নেই। পরে ভিকটিম নন্দলাল বাদী হয়ে গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় পেনাল কোডের ১৭০/৪০৬/৪২০ ধারায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং-১১)।
‎এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন দক্ষিণ ধানঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় প্রতারণা মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী এলাকায়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। ভিকটিমদের বিশ্বাস অর্জনের জন্য সে নিজের মোবাইলে বিভিন্ন সিমকার্ডের নম্বর কর্নেল-লেফটেন্যান দিয়ে যুক্ত রাখতো

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও