ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঝালকাঠি গড়ার প্রত্যয়ে শহরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি পৌরসভা।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মোসা. সাহিন সুলতানা, সহকারীর প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভী, উপ সহকারী প্রকৌশলী (বিদুৎ) মো. নাজমুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব। কোমলমতি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও