সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মোংলায় মানববন্ধন

সম্প্রীতি সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও
মরিয়ম নামের একটি মেয়ের সঙ্গে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে বিষয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা দাবি করলেও উদ্ভুত পরিস্থিতির পর এখন ওই মেয়েকে এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা জামায়াত।
এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময়, মোংলা সচেতন নাগরিক সমাজ ও মোংলা বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে একটি মানবন্ধন করা হয়েছে সাতক্ষীরা ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য ও সাবেক শ্যামনগর উপজেলা জামায়াতের আমির গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে।
এসময় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, এবং পৌর যুবদলের আহবায়ক আবুল কাশেম সহ বিভিন্ন নেতারা ও স্থানীয় নাগরিক সমাজ।
বক্তব্যে, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমরা সচেতন নাগরিক সমাজ এই ধরনের অনৈতিক কর্মকান্ড মেনে নেবোনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, এরা এই উন্নয়ন মূলক কাজে বাধা দিতে নৈরাজ্য সৃষ্টি করছে দেশে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও