শিবগঞ্জে রুফটপ সৌরবিদ্যুতের সম্প্রসারণে নীতি ও প্রণোদনার দাবিতে মোবিলাইজেশন

রুফটপ সৌরবিদ্যুতের সম্প্রসারণে প্রয়োজনীয় নীতি ও প্রণোদনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বরে মোবিলাইজেশন কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ফর ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট – FED।
সোমবার (২৭ জুলাই) সকালে FED-এর উদ্যোগে এবং পরিবর্তন, রাজশাহী, CLEAN ও BWGED-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণ ও FED সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচি থেকে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো- রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে প্রতি কিলোওয়াটে ২৫ হাজার টাকা ভর্তুকি প্রদান, প্রতিটি ইউনিয়ন পরিষদে সৌরবিদ্যুৎ বিষয়ক দক্ষ জনবল নিয়োগ, সৌর খাতে দক্ষ জনবল তৈরির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কার্যকর নীতি ও প্রণোদনা নিশ্চিতকরণ এবং সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে সকল শুল্ক ও কর মওকুফ।
আলোচনায় বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উল্লিখিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবর্তন, রাজশাহী-এর পরিচালক রাশেদ রিপন, ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর হাসিবুল হাসান, ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায়, কর্মী সোমা ভৌমিক এবং FED চাঁপাইনবাবগঞ্জের সদস্যবৃন্দ।
বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সৌরবিদ্যুৎবান্ধব নীতি বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও