সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর খন্দকার মোড়স্থ দারুচ্ছুনাত নেছারিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে ২৯ জুন দুপুর ২ ঘটিকায় জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অতিথিরা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার আহ্বান জানান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন এবং ভৈরব উপজেলা তাঁতীদলের নেতা তোফাজ্জল হোসেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থী ও তরুণদের পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সভায় আরও বলা হয়, একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে নেছারিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বেরোবি উপাচার্যের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ, ফের অবস্থান কর্মসূচিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত