নেত্রকোণার বারহাট্টা থানা পুলিশের উদ্যোগে ‘মাদক নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার গোপালপুর বাজারে বারহাট্টা ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন
বারহাট্টা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবলু,সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু ,বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক ।এছাড়াও উক্ত আলোচনা সভায় বারহাট্টা বিটের বিট অফিসার এস আই বদিউজ্জামান সহ গোপালপুর বাজারের ব্যাবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বারহাট্টা থানা অফিসার ইনচার্জ স্বাগত বক্তব্যে বারহাট্টা ইউনিয়নের মোট ৪৪ টি গ্রামের মধ্যে ১৮ টি গ্রামের মোট ৩০ জন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন এবং অবশিষ্ট ২৬ টি গ্রামে কোন মাদক ব্যবসায়ী পাওয়া যায়নি অবগত করেন। তিনি মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান।বক্তারা তাদের বক্তব্যে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


