বাগেরহাটের রামপাল মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা

বাগেরহাটের রামপাল- মোংলা মহাসড়কের ভাগা বাজার এলাকায় আবার ও বাস ও বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে ১ জন।
আজ সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহি হলেন, রামপাল উপজেলার ইসলামবাদ এলাকার বাসিন্দা। তিনি স্থায়ীভাবে বড় হাফেজ হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাাগামী একটি যাত্রীবাহী বাস ভাগা বাজার এলাকায় পৌঁছালে বাসটি একইদিকে যাওয়া একটি মোটরসাইকেল কে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়,এতে মোটরসাইকেল আরোহি হাফেজ ইবারত হোসাইন রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় তার মাথা পিসটো হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরাদেহটি উদ্ধার করে।পরে আইনি প্রক্রিয়া শেষে মরাদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত হাফেজ ইবারত হোসাইন, ইসলামাবাদ একটি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোঃ জাফর আহমেদ জানিয়েছেন, পুলিশ মরাদেহটি  উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও