শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর মৌজা ও মহেশপুর মৌজার ৬টি স্কিম এর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ এর পূর্বের অপারেটার ও গভীর নলকুপের আওতাধিন কৃষকেরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, তারা ২০১৪-২০১৫ অর্থবছরে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জামানত দিয়ে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত শান্তিপুর্ণভাবে সেচ কার্য পরিচালনা করে আসছি। গত২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপির নামধারী লোকজন ভয়ভীতি ও হুমকি দিয়ে ৬ টি গভীর নলকুপ দখল করে নেয়।  এর প্রতিবাদে আমরা আজ মানববন্ধন করছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর কাছে স্বারকলীপী প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন