খাগড়াছড়ির দীঘিনালা উদাল বাগান উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ অদ্য ৫ আগষ্ট ২০২৬ ইংরেজী বুধবার পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতুরু চাকমা এবং সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক শাক্যমুনি চাকমা।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী বর্ণা চাকমা,শশী রঞ্জন চাকমা, মলয় কান্তি চাকমা প্রমূখ।
এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


