চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ৩ জনের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা, তার ভাতিজি এবং নাতনি। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাসিনা বেগম লোহার একটি মই দিয়ে ঘরের ছাদে উঠার চেষ্টা করছিলেন। কিন্তু মইটিতে আগেই বিদ্যুৎ সংযোগ ছিল। মই বেয়ে উঠার সময় তিনি বিদ্যুতায়িত হন।
এই দৃশ্য দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম। তাদের স্পর্শ করতেই তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, “বারোঘরিয়ায় বিদ্যুতের শক লেগে ৩ জন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও