খুলনার রুপসায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।
র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. মামুন (২২), পিতা- শহিদুল ইসলাম, ফুলবাড়ী গেট এবং মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৫), পিতা- সেলিম পাটোয়ারী, পশ্চিম সেনপাড়া, উভয়ই দৌলতপুর থানার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও