রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় ভিসা চালু, তুলনামূলক কমছে যাত্রীদের চাপ

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে (আখাউড়া-আগরতলা) পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবস্থিত এই ইমিগ্রেশনের মাধ্যমে প্রতিদিন প্রায় ১,০০০ থেকে ১,১০০ জন পর্যন্ত যাত্রী পারাপার হয়ে থাকে। তবে এই পরিসংখ্যাটি কখনো কখনো ভিসা জটিলতা বা অন্য যেকোনো কারণে কম বেশি হয়ে থাকে।
তবে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময় থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারত সরকার পুনরায় পর্যটন ও ট্যুরিস্ট ভিসা চালু করেছে। আজ ২৮ জুন থেকে এই ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (IVAC) আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরের কেন্দ্রগুলোও চালু করা হবে।
তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর যাত্রীদের চাপ দেখা গেলেও ভিসা জটিলতা ও বিভিন্ন বিধিনিষেধের কারণে সামগ্রিক যাত্রী পারাপার অনেকটাই কমেছে। দুই পক্ষের নানা জটিলতার কারণে এই বন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা ৮০ শতাংশ পর্যন্ত কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ট্যুরিস্ট ভিসায় যাত্রী পারাপার বিভিন্ন সময় বন্ধ ও চালুর মধ্য দিয়ে গেলেও সামগ্রিক হিসেবে আগের চেয়ে অনেক কম যাত্রী যাতায়াত করছে এখন। আখাউড়া সীমান্ত দিয়ে ভারত ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের আরোপিত বিভিন্ন নতুন নিয়ম বা কড়াকড়ির কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় বলেও জানা গেছে। যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে এই বন্দর দিয়ে ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আয় যেমন কমেছে এবং বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন