সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ক্যান্ডাল ভিডিও ফাঁস মোংলায় বিক্ষোভ, থুথু নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ

​সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের এক নারীর সাথে অনৈতিক ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​এই ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নজিরবিহীন প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেছেন।

​আজ বুধবার দুপুর ১২টায় মোংলা পৌরসভার সামনে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের সর্বস্তরের নারী-পুরুষ নেতা-কর্মীরা উপস্থিত হয়ে ঘটনার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​কুশপুত্তলিকা দাহ ও ঘৃণা প্রদর্শন

​প্রতিবাদ সমাবেশ চলাকালে বিক্ষুব্ধ জনতা ও কর্মীরা গাজী নজরুল ইসলামের প্রতি চরম ঘৃণা প্রদর্শন করেন। সমাবেশস্থলে তার কুশপুত্তলিকা তৈরি করে তাতে থুথু নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।

​সমাবেশে বক্তাদের বক্তব্য

​প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, একজন সংসদ সদস্য এবং ধর্মীয় রাজনৈতিক দলের নেতার এমন অনৈতিক ও অপকর্ম সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের শামিল। জনপ্রতিনিধি হিসেবে এমন আচরণ মেনে নেওয়া যায় না। বক্তারা দ্রুত এই অনৈতিক কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও