ক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় গেছেন সরকারপ্রধান তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ তিনি মাতারবাড়িতে পৌঁছান।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা করেন।
*যেসব কাজে অংশ নেবেন সরকারপ্রধান*
মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম তিনি ঘুরে দেখবেন।
এরপর হেলিকপ্টারে করে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শন করবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন বাড়ি হস্তান্তর করবেন।
সকাল ১০টা ৩০ মিনিটে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন।
দুপুর ১২টা ৩০ মিনিটে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী স্কুল-কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগদান।
দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ।
বিকেল ৩টা ১৫ মিনিটে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত।
বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি।
বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশগ্রহণ।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেলে সাংগঠনিক সভায় যোগদান।
অতিরিক্ত প্রেস সচিব জানান, সরকারপ্রধান হেলিকপ্টারে করে ঢাকা থেকে মহেশখালী যাবেন। আর ফটিকছড়ি থেকে সড়কপথে চট্টগ্রাম যাবেন। সব কাজ শেষে রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় ফিরবেন তিনি।


