ডিমলায় বুড়ি তিস্তা ব্রিজ পরিদর্শন, দ্রুত সংস্কারের দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের

নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা ব্রিজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মুজিবুর রহমান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ৩ নং ডিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিনালুজ্জামান মিন্টু এবং ডিমলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ জানান, বুড়ি তিস্তা ব্রিজটি ১৪টি কপাটবিশিষ্ট হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় যান্ত্রিক (মেকানিক্যাল) মেরামতের অভাবে এর মধ্যে ৮টি কপাট অচল হয়ে রয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে কপাটগুলো খুলতে না পারায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্রিজ ও আশপাশের এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

তারা আরও বলেন, এ অবস্থার কারণে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি এবং স্থানীয় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্রিজের অচল কপাটগুলো মেরামত করে জনদুর্ভোগ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন