পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভা

নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ বাস্তবায়নের লক্ষ্যে রেজিষ্ট্রেশন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম -এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমি একাডেমিক সুপারভাইজার শ্রী: কনক চন্দ্র রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
​সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের জন্য ছাত্র-ছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাঠ পর্যায়ে এ প্রতিযোগিতার ব্যাপক প্রচার ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
​এছাড়াও কীভাবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে খেলোয়াড়দের নাম নিবন্ধিত করা হবে, সে সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন