পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাবিলা ফেরদৌসকে পদায়ন করা হয়েছে।
১৬ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।
নাবিলা ফেরদৌস বর্তমানে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
নাবিলা ফেরদৌসের জন্মস্থান বগুড়া জেলা। পাঁচবিবিতে যোগদানের মধ্য দিয়ে তিনি এ উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ইআরসি ফ্যামিলি লাউঞ্জ এখন কোনো

রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই অঙ্গীকার নিয়ে গাইবান্ধায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬

জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সকালে

রংপুরে থানায় জিডি এবং আদালতে মামলা করেও ন্যায় বিচার না পেয়ে ভুক্তভোগী কিশোরী নারীর আর্তনাদ তদন্তকারী অফিসারকে দায়ী করছেন বাদী

অভিযোগ সূত্রে জানা যায় রংপুর জেলার তাজহাট থানাধীন খোদ্দ কাশিনাথ