বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার

স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন; রাজপথ নিয়ে আবু আশফাকের হুঁশিয়ারি

ঢাকার দোহার উপজেলায় স্মৃতিসৌধের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত থেকে এই প্রকল্পের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। । দোহার পৌরসভার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা চত্বর পরিদর্শন করেন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন,  “একটি বিশেষ দল নানা কৌশল অবলম্বন করে রাজপথের ভয় দেখিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, বিগত নির্বাচনে তারা বিএনপির ওপর ভর করেই কেবল হাতেগোনা কয়েকটি আসন পেয়েছিল। নিজস্ব একক কোনো শক্তি তাদের নেই।” তিনি  দৃঢ়ভাবে করে বলেন, “বিএনপি রাজপথ থেকে গড়ে ওঠা একটি শক্তিশালী দল। তাই রাজপথের ভয় দেখিয়ে বা কূটকৌশল অবলম্বন করে কোনো লাভ হবে না। জনগণই সকল শক্তির উৎস এবং তারাই সকল ষড়যন্ত্র রুখে দেবে।” অনুষ্ঠানে ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোহারে ডিমের দাম ঊর্ধ্বমুখী, প্যালেট ৩৩০ টাকা, দিশেহারা সাধারণ মানুষ

ঢাকার দোহার উপজেলায় সাধারণ মানুষের প্রোটিনের প্রধান উৎস ডিমের দাম এখন আকাশচুম্বী। মাত্র কয়েক দিনের ব্যবধানে ডিমের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও

দোহারে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

আজ ২০ এপ্রিল, সোমবার সকালে শিশুদের সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে বিশেষ টিকাদান কর্মসূচির সূচনা হয়েছে । উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য

দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে ত্রিমুখী সংকটে বিপাকে জনজীবন

ঢাকা জেলার দক্ষিণ প্রান্তের তিন গুরুত্বপূর্ণ উপজেলা—দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে এখন জনদুর্ভোগের এক চরম প্রলয় চলছে। একদিকে তীব্র জ্বালানি সংকট, অন্যদিকে রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সেই সঙ্গে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং—এই ত্রিমুখী যন্ত্রণায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও চাকুরিজীবীদের। তেল সংকটে থমকে গেছে চাকা। গত কয়েকদিন ধরে দোহার ও নবাবগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশনে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। অনেক স্টেশন থেকে মাইকে প্রচার করা হচ্ছে যে তেলের মজুত শেষ। যাও পাওয়া যাচ্ছে, তার জন্য কয়েক ঘণ্টা রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট পরিবহণগুলো চরম বিপাকে পড়েছে। অনেককে বোতল হাতে মাইলের পর মাইল হেঁটে জ্বালানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে। পরিবহনের এই সংকটে নিত্যপণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে; পণ্যবাহী ট্রাক সময়মতো পৌঁছাতে না পারায় হু হু করে বাড়ছে কাঁচামালের দাম। স্থানীয় ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে চাহিদামতো সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রান্নার গ্যাসের বাজারে ‘সিন্ডিকেটের’ থাবা। বাসাবাড়িতে রান্নার জন্য এই অঞ্চলের মানুষ মূলত এলপিজি (LPG) সিলিন্ডারের ওপর নির্ভরশীল। সরকারিভাবে খুচরা মূল্য ১,৭২৮ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে তা কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ। স্থানীয় বাজারে প্রতিটি সিলিন্ডার কিনতে হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। অনেক মধ্যবিত্ত পরিবার বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ব্যবহারের চেষ্টা করলেও সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট। ফলে নিম্নবিত্তরা নিরুপায় হয়ে আবার অস্বাস্থ্যকর লাকড়ির চুলার দিকে ঝুঁকছে। বিদ্যুতের ‘ভেলকিবাজিতে’ স্থবির জনপদ। বিদ্যুৎ পরিস্থিতি বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। দিনে-রাতে অন্তত ৬ থেকে ৮ বার লোডশেডিং এখন এই এলাকার নিয়মিত ঘটনা। বিদ্যুৎ কখন আসবে বা কখন যাবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। তীব্র গরমে একদিকে জনজীবন অতিষ্ঠ, অন্যদিকে ঘন ঘন ভোল্টেজ ওঠা-নামায় নষ্ট হচ্ছে ফ্রিজ, টেলিভিশনসহ দামি ইলেকট্রনিক যন্ত্রপাতি। শিক্ষার্থীদের পড়াশোনা, কল-কারখানার উৎপাদন এবং কৃষকের সেচ ব্যবস্থা—সবই এখন স্থবির। বিশেষ করে কৃষকরা বিপাকে পড়েছেন; রাতে কৃষি জমিতে সেচের পানি সরবরাহ শুরু করলেও লোডশেডিংয়ের কারণে তা ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, “বিদ্যুৎ কখন আসে আর কখন যায়, তার কোনো ঠিক নেই, পুরোটাই যেন ভেলকিবাজী।” তবে বিদ্যুৎ বিভাগের দাবি, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় তারা শিডিউল অনুযায়ী লোডশেডিং করতে বাধ্য হচ্ছে। ভুক্তভোগী জনসাধারণের মতে, সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে এবং জনমনে অসন্তোষ তৈরি করতে কোনো কুচক্রী মহল বা শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়ভাবে তৎপর রয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বলে সচেতন নাগরিকরা মনে করছেন। তারা মনে করেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই এই পরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজার মনিটরিং ইতিমধ্যে জোরদার করা হয়েছে। যারা কৃত্রিম সংকট তৈরি করে জনমনে ক্ষোভ সৃষ্টি করতে চায়, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এদিকে, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জবাসী চরম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে সরকারের ওপর আস্থা রাখছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন যৌথভাবে এই ‘ত্রিমুখী

শোভাযাত্রা ও লোকজ আমেজে পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি

আগামীকাল ১৪ এপ্রিল, বাঙালির চিরন্তন উৎসব পহেলা বৈশাখ। নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা জুড়ে এখন উৎসবের আমেজ।

পারিবারিক সিন্ডিকেটে বন্দি দোহারের তৃণমূল রাজনীতি

ঢাকার দোহার উপজেলায় রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পাল্টে গেছে তৃণমূল রাজনীতির সমীকরণ। আদর্শিক রাজনীতির চেয়ে ‘ক্ষমতার সান্নিধ্য’ পাওয়ার লড়াই এখন তুঙ্গে। বিশেষ করে পূর্ববর্তী

দোহারে এলপিজি সিন্ডিকেট: ডিলারকে জরিমানা, দিশেহারা ক্রেতা

ঢাকার দোহার উপজেলায় রান্নার গ্যাস বা এলপিজি (LPG) সিলিন্ডারের বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ববাজারে ডলার সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে রান্নার গ্যাস। এই অনিয়ম রোধে আজ (২ এপ্রিল, ২০২৬) সকালে দোহার উপজেলা প্রশাসন জয়পাড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে এক গ্যাস ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ থেকে ১৩৫৬ টাকার মধ্যে নির্ধারণ করে দিলেও, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই। বাস্তবে সাধারণ ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২০০০ থেকে ২১০০ টাকা। খুচরা বিক্রেতাদের অভিযোগের আঙুল ডিলার ও কোম্পানির দিকে। উপজেলার করিমগঞ্জ, পালামগঞ্জ ও জয়পাড়া বাজারের একাধিক খুচরা বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা চরম অসহায় অবস্থার মধ্যে আছেন। তাদের অভিযোগ, আগে যে সিলিন্ডার ১১০০-১২০০ টাকায় কেনা যেত, এখন তা ডিলার বা গোডাউন থেকে কোম্পানি ভেদে ১৮৫০ থেকে ১৯৫০ টাকায় কিনতে হচ্ছে। বড়ো কোম্পানিগুলো সরাসরি দাম না বাড়িয়ে, ডিলারদের মাধ্যমে “শর্ট সাপ্লাই” বা সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি

‘নো হেলমেট, নো লইসেন্স, নো ফুয়েল’, দোহারে পাম্প তদারকিতে সরকারি কর্মকর্তা

ঢাকার দোহার উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। তেলের সঠিক মজুত ও বিতরণ তদারকির জন্য বিভিন্ন ফিলিং

দোহারে শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে ঢাকার দোহার উপজেলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের প্রথম প্রহরে দিবসের শুভ

ঢাকা জেলা যুবদলের নেতৃত্বে দোহারে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ ও মেহনতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা জেলার রায়পাড়া ইউনিয়নে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪