বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দোহারে এলপিজি সিন্ডিকেট: ডিলারকে জরিমানা, দিশেহারা ক্রেতা

ঢাকার দোহার উপজেলায় রান্নার গ্যাস বা এলপিজি (LPG) সিলিন্ডারের বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ববাজারে ডলার সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে রান্নার গ্যাস। এই অনিয়ম রোধে আজ (২ এপ্রিল, ২০২৬) সকালে দোহার উপজেলা প্রশাসন জয়পাড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে এক গ্যাস ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ থেকে ১৩৫৬ টাকার মধ্যে নির্ধারণ করে দিলেও, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই। বাস্তবে সাধারণ ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২০০০ থেকে ২১০০ টাকা।

খুচরা বিক্রেতাদের অভিযোগের আঙুল ডিলার ও কোম্পানির দিকে। উপজেলার করিমগঞ্জ, পালামগঞ্জ ও জয়পাড়া বাজারের একাধিক খুচরা বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা চরম অসহায় অবস্থার মধ্যে আছেন। তাদের অভিযোগ, আগে যে সিলিন্ডার ১১০০-১২০০ টাকায় কেনা যেত, এখন তা ডিলার বা গোডাউন থেকে কোম্পানি ভেদে ১৮৫০ থেকে ১৯৫০ টাকায় কিনতে হচ্ছে। বড়ো কোম্পানিগুলো সরাসরি দাম না বাড়িয়ে, ডিলারদের মাধ্যমে “শর্ট সাপ্লাই” বা সরবরাহ ঘাটতির অজুহাত

দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং